যশোরে ৯৭৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

adstera

Saturday, April 11, 2026

যশোরে ৯৭৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক

 

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টার দিকে শহরের নতুন খয়েরতলা পালবাড়ী মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আটক ইব্রাহিম হোসেন (৩২) যশোর সদর উপজেলার নতুন খয়েরতলা পালবাড়ী মোড় এলাকার আশরাফ আলীর ছেলে।

অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইব্রাহিমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘর তল্লাশি করে ৯৭৮ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

No comments:

Post a Comment

Post Bottom Ad