কেশবপুরে মাদকবিরোধী অভিযানে চারজনের বিরুদ্ধে ব্যবস্থা, দু’জনের কারাদণ্ড - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

adstera

Wednesday, April 8, 2026

কেশবপুরে মাদকবিরোধী অভিযানে চারজনের বিরুদ্ধে ব্যবস্থা, দু’জনের কারাদণ্ড



যশোরের কেশবপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক গ্রহণ ও সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দুইজন আসামিকে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এছাড়া অপরাধের মাত্রা বেশি হওয়ায় আরও দুইজন আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত মামলা দায়ের করেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad