যশোরে শহরের শংকরপুরে বিদেশি পিস্তলসহ এক ব্যক্তি আটক - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

adstera

Saturday, July 25, 2026

যশোরে শহরের শংকরপুরে বিদেশি পিস্তলসহ এক ব্যক্তি আটক


যশোর শহরের শংকরপুর চোপদার পাড়া বারেক সড়ক এলাকায় অভিযান চালিয়ে বিদেশি একটি পিস্তলসহ শাহাদৎ হোসেন (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৬। শনিবার রাতের এ অভিযানে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের একটি ব্যারেলের নিচ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দাবি করেছেন, উদ্ধার করা অস্ত্রটি ভারত থেকে আনা হয়েছে। র‌্যাবের দাবি, শাহাদৎ হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত।

এছাড়া তার ওয়েল্ডিং কারখানায় অস্ত্র তৈরি করা হতো কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad