যশোরে ব্যাংক কর্মকর্তার টাকা ছিনতাই মামলায় যুবক আটক - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

adstera

Thursday, June 25, 2026

যশোরে ব্যাংক কর্মকর্তার টাকা ছিনতাই মামলায় যুবক আটক



যশোর শহরের চাঁচড়া এলাকায় ব্যাংক কর্মকর্তার কাছ থেকে চেতনানাশক স্প্রে ব্যবহার করে ১২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় এনামুল শেখ নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে ঢাকার কামরাঙ্গীরচর এলাকার রসুলপুর বালুরমাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক এনামুল শেখ বাগেরহাট সদর উপজেলার নুনাডাঙা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। বুধবার বিকেলে যশোর আদালতে হাজির করা হলে তিনি ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার নথি অনুযায়ী, ভুক্তভোগী মো. খলিলুর রহমান (৩৮) মণিরামপুর উপজেলার খেদাপাড়া কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক। গত ১৯ জানুয়ারি দুপুরে তিনি ব্যাংক থেকে ১২ লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেলে যশোর শহরের উদ্দেশে রওনা দেন। পথে চাঁচড়া কাঁচাবাজার এলাকায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তার কাছে এসে করমর্দনের সময় চেতনানাশক স্প্রে প্রয়োগ করে। কিছুক্ষণ পর তিনি স্বাভাবিক হয়ে দেখেন, তার হাতব্যাগ থেকে টাকা উধাও।

পরদিন যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। তদন্তে ডিবি পুলিশ এনামুলের অবস্থান শনাক্ত করে তাকে আটক করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


No comments:

Post a Comment

Post Bottom Ad