যশোর শহরের বারান্দীপাড়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে ব্যক্তি আটক, মামলা দায়ের - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

adstera

Saturday, May 9, 2026

যশোর শহরের বারান্দীপাড়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে ব্যক্তি আটক, মামলা দায়ের


 

যশোর শহরের বারান্দীপাড়া এলাকায় এক মাদ্রাসাছাত্রকে প্রলোভন দেখিয়ে বাসায় নিয়ে বলাৎকারের অভিযোগে সেলিম হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে স্থানীয় জনতার সহায়তায় তাকে কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, মণিহার সিনেমা হলের বিপরীতে খুলনা বাসস্ট্যান্ড-সংলগ্ন একটি মাদ্রাসার হিফজ বিভাগের এক ছাত্রের সঙ্গে গত ৫ মে পরিচয় হয় সেলিম হোসেনের। অভিযোগ রয়েছে, ওইদিন বিকেলে তিনি মাদ্রাসার সামনে থেকে কৌশলে শিশুটিকে পূর্ব বারান্দীপাড়া বটতলা এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে গিয়ে বলাৎকার করেন।

ঘটনার পর ভয় ও আতঙ্কে ভুক্তভোগী বিষয়টি কাউকে জানায়নি। তবে গত ৮ মে রাতে সেলিম আবারও একই ধরনের অপকর্মের চেষ্টা করলে ছাত্রটির সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনাটি জানতে পারেন এবং অভিযুক্তকে আটক করে কোতোয়ালী মডেল থানায় নিয়ে যান।

পরে মাদ্রাসা পরিচালনা কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। আটক অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad