যশোরে নয় বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফিরোজ আটক - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

adstera

Saturday, May 9, 2026

যশোরে নয় বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফিরোজ আটক


 যশোরে নয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফিরোজকে আটক করেছে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা। শুক্রবার ঝিনাইদহ জেলার সদর উপজেলার সুরাট গ্রামের খালার বাড়ি থেকে ফিরোজকে আটক করা হয়। আটক ড্রাইভার ফিরোজের বাড়ি বরিশাল। তিনি বিরামপুরে শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করেন। শনিবার দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই তানিম জানান, ঘটনার পরই ফিরোজ পালিয়ে যায়। পরে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অবস্থান শনাক্ত করে একটি ধানখেতে কর্মরত অবস্থায় তাকে আটক করা হয়। ফিরোজ ওই এলাকায় তার খালার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বুধবার দুপুরে বিরামপুর সাইকেল হাট এলাকায় নয় বছরের এক শিশু তার দুই ভাইয়ের সঙ্গে ভাটাপাড়ার একটি ফাঁকা স্থানে খেলা করছিল। এমন সময় ড্রাইভার ফিরোজ সেখানে এসে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। একপর্যায়ে জানাজানি হলে পালিয়ে যায় ড্রাইভার ফিরোজ। এরপর ভুক্তভোগী পরিবারকে মামলা না করার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করতে শুরু করে (একটি মহল)। তবে কোতোয়ালি থানা পুলিশের হস্তক্ষেপে মামলা রেকর্ড হয়। শুক্রবার পুলিশ ফিরোজকে আটক করে ।

No comments:

Post a Comment

Post Bottom Ad