যশোরে শাশুড়িকে চাকু দিয়ে গলা কেটে জখমের অভিযোগ, জামাই আটক - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

adstera

Thursday, February 5, 2026

যশোরে শাশুড়িকে চাকু দিয়ে গলা কেটে জখমের অভিযোগ, জামাই আটক



যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় মেয়েকে নিতে এসে শাশুড়িকে ছুরিকাঘাত করেছে জামায়। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চুড়ামনকাটি ব্যারাক অফিসের সামনে এ ঘটনা ঘটে।

আহত নারীর নাম রাবেয়া খাতুন (৪০)। তিনি চুড়ামনকাটি গ্রামের বাসিন্দা সাইদুলের স্ত্রী। অভিযুক্ত জামাইয়ের নাম অমিত (২৫)। তার গ্রামের বাড়ি ও ঠিকানা রাজশাহী জেলার কোনো এলাকায় বলে জানা গেলেও বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, কয়েক মাস আগে অমিতের সঙ্গে রাবেয়া খাতুনের মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মেয়েকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেন অমিত। প্রায় তিন মাস আগে পরিবারের সদস্যরা মেয়েকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনেন।

সোমবার বিকেলে অভিযুক্ত অমিত হঠাৎ করে শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ নিয়ে রাবেয়া খাতুনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে অমিত তার হাতে থাকা চাকু দিয়ে রাবেয়ার গলায় আঘাত করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।

পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের তৃতীয় তলার মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা।

No comments:

Post a Comment

Post Bottom Ad